• সমগ্র বাংলা

কুড়িগ্রামে নিরাপদ ঈদ নিশ্চিতে ৪৩ মোটরসাইকেলে মামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে নিরাপদ ঈদ নিশ্চিত করনার্থে ঈদের ২য় দিনে ৪৩ মোটরসাইকেলের মামলা ও ৫৯ টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ।

কুড়িগ্রামে নিরাপদ ঈদ আনন্দ নিশ্চিত করনার্থে ঈদের ২য় দিনে বেপরোয়া গতিতে বাইক চালানোর দায়ে ৪৩ টি মোটরসাইকেলের মামলা,  যথাযথ সরকারী কাগজপত্র বিহীন বাইক চালানোর জন্য ৫৯ টি মোটরসাইকেল আটক আটক করেছে কুড়িগ্রামের পুলিশ। ঈদের ২য় দিনে সড়কে শৃঙ্খলা, দূর্ঘটনা প্রতিরোধ ও কিশোরদের গ্যাং কালচার রোধে জেলায় দিনব্যাপী পুলিশ ১২৩১ টি যানবাহন সরেজমিনে চেক, কাগজপত্র যাছাই, হেলমেট ও অপ্রাপ্তবয়স্ক মোটরসাইকেল না চালানোর বিষয়ে সতর্কতা, সচেতনতার বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিয়েছে। একইসাথে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে বিভিন্ন জুয়ার সামগ্রী জব্দ করে পুলিশ। 

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলার নাগরিকবৃন্দ যেন নিরাপদে পরিবারসহ বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারে, সকলে মিলে ঈদ আনন্দ করতে পারে, কেহই যেন দূর্ঘটনার শিকার না হোন, কেহই যে অসৎ সংগে মাদক গ্রহন না করেন, সেই অভীষ্ঠ অভিযাত্রায়  নিজের ও পরিবারের ঈদ আনন্দকে তুচ্ছ করে নাগরিকসেবায় নিরন্তর প্রচেষ্ঠা অহর্নিশভাবে অব্যাহত রেখেছে কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যরা। 

উল্লেখ্য যে, পবিত্র মাহে রমজানে মাসব্যাপী বিভিন্নভাবে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রমোশন ক্যাম্পেইন করা হয়েছে। জনসচেতনামূলক বিভিন্ন লিফলেট বিতরনসহ ফেসবুক পডকাস্ট ও মাইকিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo