• লিড নিউজ
  • জাতীয়

ঈদ আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নিতে আহ্বান প্রধানমন্ত্রীর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার জন্য সুখী, আনন্দময় ও নিরাপদ ঈদুল ফিতর প্রত্যাশা করেছেন তিনি। এছাড়া ঈদ আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নিতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি।

বুধবার (১০ এপ্রিল) এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর এসেছে। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক সীমাহীন আনন্দ, সুখ ও শান্তি।’

সরকারপ্রধান বলেন, ‘আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। ঈদ মোবারক।’

এদিকে আগামীকাল দেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। ঈদের দিন গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী, বিচারক ও বিদেশি কূটনীতিকসহ সাধারণ জনগণের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় করবেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সকাল ১০টা থেকে প্রথমে দলীয় সহকর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

পরে তিনি বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব এবং সচিব সমমর্যাদার অন্যান্য বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

মন্তব্য (০)





image

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্...

নিউজ ডেস্ক : বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত...

image

২৮ বছর বয়সি তরুণীর মাদকে জড়িয়ে পড়ার গল্প

নিউজ ডেস্ক : ধনাঢ্য পরিবারে জন্ম, কিন্তু মাত্র ১৩ বছর বয়সে ব...

image

আদম তমিজীকে জেলে না পাঠিয়ে নিরাময়কেন্দ্রে রাখেন ডিবি হারুন

নিউজ ডেস্ক : রাজধানীর একটি মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে ব্যবসায়...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্কঃ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় স...

image

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: উপদ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন...

  • company_logo