ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের উপর নির্মিত গার্ডার ব্রীজ উদ্বোধন করা হয়েছে। শনিবার জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এ ব্রীজের শুভ উদ্বোধন করেন।
জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৯৪ লক্ষ ১৮হাজার ৪০৩ টাকা ব্যয়ে ১৫ মিটার দৈর্ঘ বিশিষ্ট এই ব্রীজটি খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তায় ধলাই খালের উপর নির্মান করা হয়। মেসার্স তাইফা কনস্ট্রাকশন ঠিকাদারী প্রতিষ্ঠান এ ব্রিজের নির্মান কাজ সম্পন্ন করেছে।
ব্রীজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, আঠারবাড়ি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ওয়ালী উল্লাহ রাসেল, ঠিকাদার শরাফত মিয়া প্রমুখ।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)