• লিড নিউজ
  • জাতীয়

পাঁচ বিভাগে তাপপ্রবাহ ও শিলাবৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আবহাওয়া অফিস জানিয়েছে- দেশের পাঁচ বিভাগে তাপপ্রবাহে বাসিন্দাদের অস্বস্তি বাড়তে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টিও। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।তবে এ সময় রংপুর বিভাগের নীলফামারী ও দিনাজপুর জেলা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।

জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। এই পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সোমবার (১ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদী এবং বাগেরহাটের মোংলায়। এই জায়গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্কঃ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় স...

image

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: উপদ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন...

image

দুপুরের মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ছয় জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগ...

image

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ

নিউজ ডেস্ক : রাষ্ট্র পরিচালনার প্রথম ৬ মাস অতিক্রম করেছে প্র...

image

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: উপদে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বিদ...

  • company_logo