• লিড নিউজ
  • জাতীয়

ঈদের আগে ৯ এপ্রিল ছুটি থাকছে না

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদুল ফিতরের আগে ৯ এপ্রিল (মঙ্গলবার) ছুটি রাখার সুপারিশ করেছিল আইনশৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তবে মন্ত্রিসভা বৈঠকে সেই সুপারিশ নাকচ করা হয়েছে। এর ফলে ৯ এপ্রিল ছুটি থাকছে না।

এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রিসভা বৈঠকে অংশ নেওয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি সোমবার বেলা পৌনে ১২ টায় টেলিফোনে যুগান্তরকে বলেন, ৯ এপ্রিল ওয়ার্কিং ডে থাকবে।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মোজাম্মেল হক বলেন, ‘আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার বেশ অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে। এরমধ‌্যে ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে। এতে কাজে স্থবিরতা নামতে পারে। তবে যারা দূরে ঈদ করতে যাবেন তারা তো চাইলে ছুটি নিতে পারেন। তাদের সেই অধিকার আছে।’

 

মন্তব্য (০)





image

‎জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে মূল্য কমার এই সময়ে হঠাৎ করে ম...

image

‎দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর কোন...

image

‎সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের কারণে...

image

‎জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি ...

নিউজ ডেস্কঃ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রকল্প গ্...

image

‎বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে আইএসিসিসিকে প্রয়োজনীয় সহযোগ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের পাচারকৃত অর্থ উদ্ধার করে দেশে ফিরিয়ে ...

  • company_logo