• সমগ্র বাংলা

উখিয়ায় অভিযান চলাকালে ড্রাম ট্রাক চাপায় প্রাণ গেলো বিট কর্মকর্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ পেশাগত দায়িত্বের অংশ হিসেবে বনরক্ষার অভিযান পরিচালনা করতে গিয়ে কক্সবাজারের উখিয়ায় বনবিভাগের এক বিট কর্মকর্তা নিহত হয়েছেন। পাহাড়খেকোদের ব্যবহৃত ডাম্পারের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রবিবার (৩১ মার্চ) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সাজ্জাদুজ্জামান (৩০) কক্সবাজার দক্ষিণ বন বিভাগ'ভুক্ত উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের দায়িত্বে ছিলেন, তিনি মুন্সিগঞ্জ জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে অভিযানের পথিমধ্যে হরিণমারা অংশ থেকে পাহাড় কেটে বালি সরবরাহ করার সময় একটি মিনি ট্রাক (ডাম্পার) মোটর সাইকেল আরোহী সাজ্জাদ কে চাপা দিয়ে পালিয়ে যায়। 

এসময় মস্তিষ্ক দ্বিখণ্ডিত হয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান সাজ্জাদ, পরে তার সাথে থাকা উখিয়া রেঞ্জ কর্মকর্তার চালক আলী (২৭) কে আহত অবস্থা উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয় একটি সূত্র বলছে, ঘাতক ডাম্পারটি বন বিভাগের তালিকাভুক্ত হরিণমারার পাহাড় খেকো ছৈয়দ করিম প্রকাশ মিল ছৈয়দ করিম এর। বাপ্পি নামের এক যুবক ঐ ডাম্পার চালাচ্ছিলো। 

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানিয়েছেন, নিহত সাজ্জাদুজ্জামানের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।  পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন।

কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলম ঘটনাস্থল পরিদর্শনকালে জানান, পাহাড় খেকোদের সামাজিক রাজনৈতিক ও প্রশাসনিক তথা সম্মলিতভাবে প্রতিহত করতে হবে, আমরা একজন দক্ষ বন কর্মকর্তাকে হারালাম।

২০২০ সালের ফেব্রুয়ারিতে বন বিভাগে যোগদান করেন ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের  জনক সাজ্জাদুজ্জামান।

 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo