• সমগ্র বাংলা

ফরিদপুর- ১ আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি বলেছেন,  আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত মানবদরদী একজন মানবিক নেত্রী। তিনি মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবেন এবং জনসাধারণের সব বিষয়ে তিনি খোঁজ খবর রাখেন। প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন। সেহেতু ঝড়, অনাবৃষ্টি, খড়া এসবের মধ্য দিয়েই আমাদের বাঁচতে হবে ও বসবাস করতে হবে। 

শনিবার বিকেলে  ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ২৪ গ্রামে ঘুর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী একথা বলেন। আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে সমবেত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় প্রথম দফায় ৫০টি পরিবারের মাঝে এক বান্ডিল করে ডেউটিন এবং ১৫০ পরিবারের মাঝে চাল, ডাল, খেজুর ও ইফতারসহ শুকনা খাবার বিতরণ করা করেন।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াসমিনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু,  থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য তৌহিদুর রহমান মুক্ত, ছাত্রলীগের সভাপতি কাজী কাউসার টিটো, রায়হান প্রমুখ।

উল্লেখ্য,  গত বুধবার  দিবাগত রাত দেড়টার দিকে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়নে ২৫ টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে শতাধিক বসতঘর বিধ্বস্ত এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo