• সমগ্র বাংলা

সরাইলে পাওনা টাকা চাওয়ায় যুবক খুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ পাওনা টাকা চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুবক খুন হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলা সদরের কর্মকার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ী লাল খা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা গ্রামের আবুল কালামের ছেলে লাল খা (২৫)। এ ঘটনায় পুলিশ মূল হোতাসহ দুইজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, বিজয়নগর উপজেলার সেজামোড়া গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে আলামিন (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পয়াগ নরসিংসার গ্রামের নূর মিয়ার ছেলে জসিম (৩৬)। তারা দুইজনই পরিবার নিয়ে সরাইলে থাকেন।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, নিহত লাল খা তার বন্ধু আলামিনকে টাকা দেয়। আজ রাতে লাল খা সেই পাওনা টাকা চাইতে গেলে দুইজনের কথাকাটাকাটি হয়।

পরে আলামিন ও তার সহযোগী জসিম মিলে লাল খাকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন জসিমকে ছুরিসহ আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে আলামিনকে আটক করে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo