• লিড নিউজ
  • জাতীয়

চারদিনের সফরে ঢাকায় ভুটানের রাজা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক সোমবার (২৫ মার্চ) চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন। সোমবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের রাজা ও তাঁর সফরসঙ্গীরা।

বিমান বন্দরে ভুটানের রাজাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।  

এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। ভুটানের রানী, তাঁর পরিবারের সদস্যবৃন্দ, ভুটানের সরকারের মন্ত্রী ও সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ভুটানের রাজার সফরসঙ্গী রয়েছেন। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম কোনো ভিভিআইপি সফর।

ভুটানের রাজার সফরকালে তিনটি সমঝোতা স্মারক সই হবে। এছাড়া একটি বিদ্যমান চুক্তি পুনরায় নবায়ন করা হবে। ভুটানের রাজা বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সফরকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

ভুটানের রাজা সফরের প্রথম দিন ধানমন্ডি ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। তিনি ২৬ মার্চ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবেন। এছাড়া শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল পরিদর্শন করবেন।

জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক আগামী ২৭ মার্চ পদ্মা সেতু পরিদর্শন করবেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে যাবেন।

সফর শেষে ভুটানের রাজা আগামী ২৮ মার্চ বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ ত্যাগ করবেন। তবে ভুটানের রাজার সফরসঙ্গীদের একাংশ ২৭ মার্চ বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে বিদায় নেবেন।

উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে বাংলাদেশ সফর করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ছয় জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগ...

image

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ

নিউজ ডেস্ক : রাষ্ট্র পরিচালনার প্রথম ৬ মাস অতিক্রম করেছে প্র...

image

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: উপদে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বিদ...

image

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় ক...

image

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন সম্ভব: প্...

নিউজ ডেস্ক : সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন...

  • company_logo