ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়েছে।
আজ বিক্রি করা হচ্ছে আগামী ৩ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষে নেয়া কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
এছাড়া আগামীকাল ২৫ মার্চ দেওয়া হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ দেওয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ দেওয়া হবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ দেওয়া হবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ দেওয়া হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট, ৩০ মার্চ ৯ এপ্রিলের টিকিট দেওয়া হবে।
এছাড়া ৩ এপ্রিল থেকে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket. railway. gov. bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে পারবেন যাত্রীরা।
এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি। আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই ট্রেনযাত্রার টিকিট ভোগান্তিহীনভাবে কিনতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। দুইটি শিফটে এই টিকিট বিক্রি করা হবে। সকাল ৮টা থেকে বিক্রি হচ্ছে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট।
নিউজ ডেস্কঃ বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের সব ধরনের ভিসাপ্র...
নিউজ ডেস্কঃ বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বড় সাফল্য নি...
নিউজ ডেস্কঃ ব্লু ইকোনমি নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্প...
নিউজ ডেস্কঃ আশুলিয়ায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডার-ভর...
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসল...

মন্তব্য (০)