• শিক্ষা

নওগাঁয় প্রশিকা বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ 

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় প্রশিকা বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার প্রশিকার মানবিক উন্নয়ন কেন্দ্র নওগাঁ প্রাঙ্গনে প্রশিকা বিদ্যানিকেতনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির গ্রহণ করা হয়। কর্মসূচির শুরুতেই জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে প্রশিকার পরিচালক ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ব্যবস্থাপক মো: জসিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম রবিন শীষ, প্রশিকার পরিচালক জি আজম, রিজুওয়ানুস শামীম রাজীব, উপ- পরিচালক হারুন অর রশিদ প্রমুখ। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ৯মার্চ থেকে শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় প্রশিকা বিদ্যানিকেতনের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এসময় প্রধান অতিথি বলেন ১৯৭৬সালে প্রতিষ্ঠিত প্রশিকা দেশের প্রতিটি মানুষের মাঝে প্রাথমিক শিক্ষা পৌছে দেয়ার লক্ষ্যে ১৯৯৬সাল থেকে প্রশিক্ষা শিক্ষা কার্যক্রম শুরু করেছিলো। পরবর্তিতে লক্ষ্য অর্জিত
হওয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ করা হয়। মানবিক ও নৈতিক শিক্ষাকে বর্তমান ও আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রশিকা পরীক্ষামূলক ভাবে নওগাঁতে চালু করেছে প্রশিকা বিদ্যানিকেতন। যদি এই বিদ্যানিকেতনের কার্যক্রম আশারূপ হয় তাহলে আগামীতে দেশের অন্যান্য স্থানেও এই কার্যক্রম শুরু করা হবে।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo