• শিক্ষা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষা শেষে আন্দোলনে যোগ দিয়েছে শিক্ষার্থীরা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টা ৩০ এর পর সারাদেশে আন্দোলনে নামার ঘোষণা ছিলো তাদের।

‎বুধবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে এয়ারপোর্ট-ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেন তারা। এ ঘটনায় গুরুত্বপূর্ণ এই মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।

‎শিক্ষার্থীরা জানায়, তাদের সব দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবে। এদিকে, আন্দোলনস্থলে পুলিশ জলকামান নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। তবে শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের বাগ্‌বিতণ্ডায় জড়াতে চান না বলে জানায় তারা।

‎প্রসঙ্গত, এর আগে, বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ করে শিক্ষার্থীরা। সেখান থেকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানায় তারা।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo