ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ আজ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে স্বাধীনতার মহান স্থপতি,বাঙালি জাতির মুক্তির মহানায়ক, আমাদের জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মোঃ হামিদুল হক খন্দকার ও কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য জনাব মোঃ বিপ্লব হাসান পলাশ। এরপর জেলা আওয়ামীলীগের পক্ষে জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী, সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলামসহ সর্ব পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন অফিস প্রধানবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ সরকারী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবৃন্দ সহ কুড়িগ্রামের সর্বস্তরের নাগরিকবৃন্দ। পুলিশ বিভাগের আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে জাতির পিতা সহ স্বাধীনতা সংগ্রামে সকল শহিদ ও ১৫ আগস্টে জাতির পিতার পরিবারের সকল শহিদদের উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয়।
নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...
নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...
নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

মন্তব্য (০)