• প্রশাসন

ঢাকা জুড়ে পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১

  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০১ জনকে গ্রেপ্তার এবং ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

‎মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ২৩ জন, ওয়ারী বিভাগ ৭২ জন, মতিঝিল বিভাগ ৭৫ জন, তেজগাঁও বিভাগ ৫৩ জন, মিরপুর বিভাগ ১২৭ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৭০ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করে।

‎অভিযানকালে ৪টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ৩২ হাজার ১৬১ পিস ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, ১৭টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও একটি সিএনজি উদ্ধার করা হয়। এছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (০)





image

‎ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ: ডিএমপি

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের...

image

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৫ মামলায় গ্রেফতার ৫২৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

image

পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ের ৪ কর্...

image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৫১৫, মামলা ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়ি...

  • company_logo