• প্রশাসন

দুই পুলিশ সদস্যকে কুপিয়ে আহতের ঘটনায় মামলা

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মধ্য রাতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির সময় টহলরত দুই পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আন্তজেলা ডাকাত দলের এক সদস্যসহ অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে শ্রীপুর থানায় মামলাটি দায়ের করেন শ্রীপুর থানায় উপপরিদর্শক (এসআই) মো. ইসলাম।

মামলার এজাহার নামীয় আসামি হলেন, শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুবেল মিয়া (২৭)। তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, ঘটনাস্থল থেকে এক ডাকাতকে আটক করা হয়েছে। তিনি পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা শেষে পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এই ঘটনার সঙ্গে আন্তজেলা ডাকাত দলের যেসব সদস্য জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের হাসিখালি ব্রিজে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করে একদল ডাকাত। এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে কনস্টেবল মো. রুহুল আমিন ও মো. সেলিমকে। তারা দুজন শ্রীপুর থানায় কর্মরত।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo