ছবিঃ সিএনআই
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১৪ দিন যানজট হতে পারে। তাই ওই পথে চলাচলকারীদের হাতে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রকল্প পরিচালক এ. এস. এম. ইলিয়াস শাহ্।
সোমবার (৪ মার্চ) এক বিশেষ ট্রাফিক নির্দেশনায় তিনি এ অনুরোধ জানান।
নির্দেশনায় বলা হয়, বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতাভুক্ত উত্তরা এলাকায় (বিমানবন্দর থেকে আজমপুর) সড়কের পূর্ব ও পশ্চিম পার্শ্বে ৫ মার্চ সকাল ৬টা থেকে ১৮ মার্চ সকাল ৬টা (১৪ দিন) পর্যন্ত প্রতিদিন সড়কের উন্নয়ন কাজ চলবে।
সড়ক উন্নয়ন কাজ চলমান অবস্থায় ঢাকা থেকে ময়মনসিংহমুখী ও ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ওই করিডোরে চলাচলের জন্য সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে।
নিউজ ডেস্কঃ বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের সব ধরনের ভিসাপ্র...
নিউজ ডেস্কঃ বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বড় সাফল্য নি...
নিউজ ডেস্কঃ ব্লু ইকোনমি নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্প...
নিউজ ডেস্কঃ আশুলিয়ায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডার-ভর...
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসল...

মন্তব্য (০)