• লিড নিউজ
  • জাতীয়

সুগার মিলের গুদামে আগুন: ১৮ ঘণ্টা পার হলেও পুরোপুরি নেভেনি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  ১৮ ঘণ্টা পার হলেও পুরোপুরি নেভেনি চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম সুগার মিলের গুদামের আগুন। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস এখনও আগুন নেভানোর কাজ করছে।

বান্দরবান ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নেভেনি। আগুন নিয়ন্ত্রণে এখনো ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

এর আগে কর্ণফুলী নদীর চরলক্ষ্যা এলাকার ওই কারখানায় সোমবার বিকাল ৪টার দিকে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ওই চিনির কারখানায় আগুন লাগার পর সোমবার বিকাল ৩টা ৫৫ মিনিটে তারা সংবাদ পায়। এর পর কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশন থেকে দুটি, চন্দনপুরা থেকে দুটি, কালুরঘাট থেকে দুটি, আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়।

পরে ফায়ার সার্ভিসের আরও বেশ কয়েকটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এ ছাড়া নৌ, বিমান ও সেনাবাহিনীও যোগ দেয় আগুন নেভানোর কাজে।

এদিকে আগুন লাগার কারণ তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। 

আগুনে বিপুল পরিমাণ অপরিশোধিত চিনি পুড়ে গেছে বলে দাবি মিল কর্তৃপক্ষের। এস আলম সুগার মিলের ম্যানেজার মোহাম্মদ হোসেন বলেন, ধারণা করছি, শর্ট সার্কিটের কারণে আগুন ধরতে পারে। বাকিটা তদন্তের বিষয়। ভালো চিনি যেগুলো আছে সেগুলো সেফ করার চেষ্টা করা হচ্ছে। সেগুলো ঠিক সময়ে বাজারে চলে যাবে।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করা হয়েছে: ভারতের উপহাইকমিশনার

নিউজ ডেস্কঃ বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের সব ধরনের ভিসাপ্র...

image

‎সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বা...

নিউজ ডেস্কঃ বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বড় সাফল্য নি...

image

‎ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়েছে সরক...

নিউজ ডেস্কঃ ব্লু ইকোনমি নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্প...

image

‎আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭, আহত ২৬ ‎

নিউজ ডেস্কঃ আশুলিয়ায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডার-ভর...

image

‎মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? ‎

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসল...

  • company_logo