• লিড নিউজ
  • জাতীয়

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ বিকালে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার বিকাল ৩টায়। এ দিন সংসদ ভবনের নিচতলায় শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। প্রথমে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন ও পরে বিরোধী দল জাতীয় পার্টি মনোনীত দুজন সংসদ সদস্য শপথ নেবেন।

শপথগ্রহণ শেষে তারা শপথ বইয়ে সই করবেন। তারা বিকাল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে।

এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সবাইকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। 

এর পর মঙ্গলবার নির্বাচনি ফলের গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করা হয়েছে: ভারতের উপহাইকমিশনার

নিউজ ডেস্কঃ বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের সব ধরনের ভিসাপ্র...

image

‎সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বা...

নিউজ ডেস্কঃ বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বড় সাফল্য নি...

image

‎ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়েছে সরক...

নিউজ ডেস্কঃ ব্লু ইকোনমি নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্প...

image

‎আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭, আহত ২৬ ‎

নিউজ ডেস্কঃ আশুলিয়ায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডার-ভর...

image

‎মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? ‎

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসল...

  • company_logo