• শিক্ষা

বইমেলায় নজরুল বিশ্ববিদ্যালয়ের দুইটি গ্রন্থের মোড়ক উন্মোচন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর দুইটি গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয় বাংলা একাডেমির বইমেলার 'মোড়ক উন্মোচন' মঞ্চে। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ কর্তৃক প্রকাশিত এম. আবদুর রহমান রচিত গ্রন্থ ‘কিশোর নজরুল’ এবং জনসংযোগ দপ্তর কর্তৃক প্রকাশিত ‘কর্ম সঞ্চিতা’ ২য় সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে গ্রন্থ দুইটির মোড়ক উন্মোচন করা হয়। 

গ্রন্থ দুইটির মোড়ক উন্মোচন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এসময় আরো উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, জতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনী খিলখিল কাজী, উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা, উপ-উপাচার্য ড. গৌরগোবিন্দ গোস্বামী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ। 

উল্লেখ্য, ‘কিশোর নজরুল’ গ্রন্থটি ১৯৬৩ সালে প্রথম প্রকাশিত হয়। এ গ্রন্থে কাজী নজরুল ইসলামের শৈশব ও কৈশোরের জীবন কাহিনি বর্ণিত হয়েছে। আর ‘কর্ম-সঞ্চিতা’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত সংবাদ বিজ্ঞপ্তি সংকলন।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo