ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করছেন কারখানার শ্রমিকরা। এ সময় উত্তেজিত জনতা ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।
শনিবার সকাল পৌনে ৮টার মহাসড়ক পার হওয়ার এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিকের নাম মুনিরা (৩০)। তিনি স্থানীয় একটি কারখানার নারী পোশাক শ্রমিক ছিলেন।
খবর পেয়ে বিভিন্ন কারখানার শ্রমিকেরা বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় উত্তেজিত জনতা ইট-পাটকেল ছুড়ে অন্তত ১৫-১৬টি যানবাহনের কাচ ভাঙচুর করেন। ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।
খবর পেয়ে থানা-পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। নিহত নারী শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুরের গাছা থানার ওসি শাহ আলম এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।
নিউজ ডেস্কঃ বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের সব ধরনের ভিসাপ্র...
নিউজ ডেস্কঃ বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বড় সাফল্য নি...
নিউজ ডেস্কঃ ব্লু ইকোনমি নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্প...
নিউজ ডেস্কঃ আশুলিয়ায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডার-ভর...
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসল...

মন্তব্য (০)