• লিড নিউজ
  • জাতীয়

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আজ অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির ইতিহাসে একই সঙ্গে শোক আর গৌরবের দিন। প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পর সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান। রাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানালেও বুধবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরীতে সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে হাজারো মানুষের ঢল নামে। 

কালো পতাকা ও ব্যানার, হাতে ফুল নিয়ে নিয়ে পলাশী হয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে সবাই ধীর পায়ে এগিয়ে যান শহীদ মিনারের দিকে। সকাল ৬টা ২০ মিনিটে প্রভাতফেরীতে আসা মানুষদের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন শুরু হয়। অনেকের শোকের আবহ ধরে রাখতে কালো পাঞ্জাবি, কালো শাড়ি পরে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। 

শহীদ মিনার থেকে মৃদু আওয়াজে বাজছে থাকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…’সহ আরও অনেক দেশাত্মবোধক গান। 

এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সবাইকে। 

এদিকে, পলাশী মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখী জগন্নাথ হলের গেটের সামনের রাস্তায় মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। শ্রদ্ধা জানাতে আসা প্রত্যেককে তল্লাশির মাধ্যমে শহীদ মিনার এলাকায় প্রবেশ করাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ছয় জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগ...

image

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ

নিউজ ডেস্ক : রাষ্ট্র পরিচালনার প্রথম ৬ মাস অতিক্রম করেছে প্র...

image

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: উপদে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বিদ...

image

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় ক...

image

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন সম্ভব: প্...

নিউজ ডেস্ক : সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন...

  • company_logo