ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর মুরাল 'পিতা এবং মুজিব মঞ্চ' উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি প্রধান অতিথি এর উদ্বোধন করেন।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক এস এম ইশতিয়াক আরিফ।
প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, অতীতের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি ফরিদপুরে জাতির জনকের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে আশ্বাস দেন।উল্লেখ্য, ছাব্বিশ ফুট দৈর্ঘ্যের ম্যুরালটিকে ২৬ শে মার্চ, ৭-বেদী ৭ মার্চ ও ১৭ টি পিলার ১৭ মার্চ বোঝানো হয়েছে।
নিউজ ডেস্কঃ বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের সব ধরনের ভিসাপ্র...
নিউজ ডেস্কঃ বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বড় সাফল্য নি...
নিউজ ডেস্কঃ ব্লু ইকোনমি নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্প...
নিউজ ডেস্কঃ আশুলিয়ায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডার-ভর...
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসল...

মন্তব্য (০)