• লিড নিউজ
  • শিক্ষা

নওগাঁর সরফতুল্লাহ্: মাদ্রাসা কেন্দ্রে ভুয়া ৫৭ জন দাখিল পরীক্ষার্থী আটক

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রে ৫৭জন দাখিল পরীক্ষার্থীর বিরুদ্ধে বদলী পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্রসচিবসহ ৫৯জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সরফতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রে আরবী সাহিত্য পরীক্ষা চলছিলো। এর মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন।

পরে কেন্দ্রসচিবসহ ৫৯ জনকে আটক করেন তিনি। তার মধ্যে ৪৪ জন মেয়ে শিক্ষার্থী বলে জানা গেছে।সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, ৫৯জন  শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এদের প্রত্যেকের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।

ছবিসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যাচাই শেষে প্রকৃত ভুয়া শিক্ষার্থীর সংখ্যা জানা যাবে। জেলা প্রশাসক মো. গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করে জানান পরবর্তিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo