• শিক্ষা

বগুড়ায় ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার, কেন্দ্র সচিবসহ ১১ পরিদর্শককে অব্যাহতি

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

বগুড়া প্রতিনিধি: এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বগুড়ায় ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্ব অবহেলার কারণে শিবগঞ্জের একটি কেন্দ্রের কেন্দ্র সচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার বগুড়া জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে এ তথ্য জানানো হয়।

শিক্ষা শাখা থেকে আরও জানানো হয়েছে, দ্বিতীয় দিনের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে অসদুপায় অবলম্বন করায় বগুড়া শিবগঞ্জের গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পাচঁজনকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে ওই কেন্দ্রের সচিবসহ ১১ জন কক্ষ পরিদর্শককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। অপরদিকে সোনাতলার বয়রা কারিগরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়।

শিক্ষা বিভাগ আরও জানায়, এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষায় ২৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তাদের মধ্যে সাধারণে ১৫৭ জন, দাখিলে ৮৬ জন এবং বাকি ৪২ জন বিএম শাখার। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আফসানা ইয়াসমিন বলেন, ‘দ্বিতীয় দিনের পরীক্ষায় ছয় শিক্ষার্থীকে বহিষ্কার এবং কেন্দ্র সচিবসহ ১১ কক্ষ পরিদর্শককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo