ছবিঃ সিএনআই
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১১ ফেব্রুয়ারি রবিবার পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আব্দুল্লাহ আল মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক আব্দুল গফুর ও আব্দুল কুদ্দুস'সহ অন্যান্য শিক্ষকগণ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজিয়া আক্তার। মোট পরীক্ষার্থী ৩৫০ জন, এর মধ্যে ১৭০ জন ছাত্র ও ১৮০ জন ছাত্রী রয়েছে।
জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...
রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...
নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

মন্তব্য (০)