• শিক্ষা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, এগিয়ে মেয়েরা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।

পাসের হার ও জিপিএ-৫ অর্জন—উভয় ক্ষেত্রেই ছাত্রীদের সাফল্য উল্লেখযোগ্য। শনিবার সকাল ১১টার দিকে বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক এক প্রেস ব্রিফিংয়ে পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহাদত উল্লাহ, উপপরীক্ষা নিয়ন্ত্রক ড. আ খ ম কামাল হোসেন, কলেজ পরিদর্শক এস এম আরিফুর রহমানসহ বোর্ডের কর্মকর্তারা।

বোর্ড সূত্রে জানা গেছে, এবার ৭০ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৬ হাজার ৩৫৪ জন। তাদের মধ্যে ছাত্র ১৫ হাজার ৬৪৭ জন এবং ছাত্রী ২০ হাজার ৭০৭ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে মোট ২ হাজার ১৩৭ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ১৮ জন এবং ছাত্রী ১ হাজার ১১৯ জন। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা গেছে, বোর্ডের অধীন পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার ক্ষেত্রে গণিত ও ইংরেজি বিষয়ে দুর্বলতা বেশি বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বছর বোর্ডের অধীনে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১১৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৭৫ দশমিক ৫৬ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪২ দশমিক ৭২ শতাংশ। জেলাভিত্তিক ফলাফলে পাসের হারে শীর্ষে রয়েছে ময়মনসিংহ জেলা। এ জেলায় পাসের হার ৫৯ দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে শেরপুরে ৪৫ দশমিক ৬৫, নেত্রকোনায় ৪৩ দশমিক ৫১ এবং জামালপুরে ৪৩ দশমিক ৩৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

প্রেস ব্রিফিংয়ে ফলাফল ঘোষণার পর পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহাদত উল্লাহ আনুষ্ঠানিকভাবে বোর্ড সচিব অধ্যাপক মো. এনামুল হকের হাতে পরীক্ষার ফলাফল তুলে দেন। সামগ্রিকভাবে পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ হলেও জিপিএ-৫ অর্জন ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যায় ছাত্রীদের এগিয়ে থাকা এবারের ফলাফলের অন্যতম উল্লেখযোগ্য দিক।

মন্তব্য (০)





image

দিনাজপুর শিক্ষাবোর্ডে কমেছে পাশের হার জিপিএ ৫ প্রাপ্তি

১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসির ফলাফলে কম...

image

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২

নিউজ ডেস্ক : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও...

image

এইচএসসির ফল প্রকাশ আজ: কমতে পারে পাসের হার ও জিপিএ-৫

৩

নিউজ ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শ...

image

১৯৯০ থেকে ২০২৫: এইচএসসির পাশের হার কেমন ছিল

৪

নিউজ ডেস্ক : শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে এ বছরের উচ্চ...

image

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড

৫

নিউজ ডেস্ক : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকা...

  • company_logo