• লিড নিউজ
  • জাতীয়

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৫

  • Lead News
  • জাতীয়

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ খুলনার ডুমুরিয়ায় ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার বিকালে উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদোহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- খর্নিয়া ইউনিয়নের আঙ্গারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইকচালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০) ও তার শিশুপুত্র অর্ণি বিশ্বাস (৪), গুটুদিয়া ইউনিয়নের বিলপাবলা গ্রামের নিপা ঢালী (২৫) ও তার শাশুড়ি অমরি ঢালাী (৫৫)। 

আহতরা হলেন- অন্তিমা বিশ্বাস (২৬) ও অরজিৎ ঢালী(৬)। অন্যজনের পরিচয় জানা যায়নি। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী।

ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাতক্ষীরা অভিমুখী ট্রাকের সঙ্গে খুলনা অভিমুখী ইজিবাইকের সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে চালক ও হেল্পার পালিয়ে গেছে। 

মন্তব্য (০)





image

‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের নিজ...

image

এজলাসে বিচারককে হেয় করে কথা বলেন আখতারুজ্জামান

২

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানে...

image

সম্মেলনে মুনীরুজ্জামান বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্...

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্...

image

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআ...

৪

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...

image

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শ...

৫

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

  • company_logo