• লিড নিউজ
  • জাতীয়

উত্তরাঞ্চলে ফের শীতের দাপট

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

রংপুর ব্যুরোঃ রংপুরসহ উত্তরাঞ্চলে আবারও কুয়াশা আর বাতাসের সাথে কিছুটা শীতের অনুভতি হচ্ছে অনেক জেলায়।এর ফলে সকাল থেকে ঠান্ডা পড়ছে রংপুরে।তাপমাত্রা অনুযায়ী শীত অনেক বাড়ছে।তবে আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে আগামী কয়েকদিনের মধ্যে আবারও শীত বাড়তে পারে। আজ রোববার রংপুর জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১দশমিক ৫ডিগ্রী সেলসিয়াস।তবে সকাল সাড়ে ৯টার পর থেকে সুর্যের দেখা মিলছে এই অঞ্চলে।

এ কারনে নিম্ন আয়ের মানুষ পড়ছে বিপাকে।তবে পঞ্চগড়ের তেতুলিয়ায় শৈত্য প্রবাহ বইছে।তবে তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে হলে আবহাওয়া বলছেন শৈত্য প্রবাহ আর পঞ্চগড়ের তেতুলিয়ায় রোববারের তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অফিস  বলছেন, রংপুরসহ উত্তরাঞ্চলে শীত আস্তে আস্তে কমে যাওয়া সম্ভবনা।

তবে কুয়াশার সাথে ঠান্ডা বাতাস বইছে।এর ফলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের অনুভতি হচ্ছে।তবে কয়েক দিন এই ঠান্ডা থাকতে পারে।অন্যদিকে শ্রমজীবি খেটে খাওয়া মানুষ বিপাকে পড়ছে।তবে গত কয়েকদিনের চেয়ে শীত কিছুটা কমে গেছে।

রংপুর বিভাগের ৮ জেলার রোববার তাপমাত্রা রের্কড করা হয়েছে-রংপুরে-১১দশমিক ৫ডিগ্রী,পঞ্চগড়ের তেতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রী,ঠাকুরগাও ১০ দশমিক ৭ ডিগ্রী,কুড়িগ্রামের রাজারহাটে ১০ ডিগ্রী,দিনাজপুরে ১০ডিগ্রী,নীলফামারীর ডিমলায় ১১ দশমিক ৮ডিগ্রী,গাইবান্ধায়- ১১দশমিক ৫ডিগ্রী ও লালমনিরহাটে ১১ দশমিক ২ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রের্কড করেছেন রংপুর আবহাওয়া অফিস।

মন্তব্য (০)





image

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানে...

image

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহ...

image

হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারীদের দুঃসংবাদ দিল ড...

৩

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা আনা, শব্দদূষণ নি...

image

সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ...

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মু...

image

উন্নয়ন থমকে যাবে, বাংলাদেশকে সতর্ক করল বিশ্বব্যাংক

৫

নিউজ ডেস্কঃ কম রাজস্ব আদায়, বাড়তি অনুন্নয়ন ব্যয় আর ...

  • company_logo