• শিক্ষা

নওগাঁর চকউলি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই ইভেন্ট অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী চকউলি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অ্যালামনাই ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী এই ইভেন্ট অনুষ্ঠিত হয়। ইভেন্টে একসঙ্গে আসা শিক্ষার্থীরা ৬৩বছর পর প্রথমবারের মতো প্রতিষ্ঠানের ঐতিহাসিক ইতিবৃত্ত এবং ভাগাভাগি স্মৃতি উদযাপন করে প্রাক্তন শিক্ষার্থীরা। ১৯৬১সালে প্রতিষ্ঠিত চকউলি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় অ্যালামনাই ইভেন্ট। ইভেন্টে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার মোজাফ্ধসঢ়;ফর হোসেন। ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রথম প্রধান শিক্ষক মুহাম্মদ মোফিজ উদ্দিন প্রমানিক।

এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ডা. ফজলুর রহমান, ডা. একরামুল বারি টিপু, সাইফুল ইসলাম, হোসেন আলী, শোকাত আলি, আব্দুল মান্নান, হাতেম লাই, ইঞ্জিনিয়ার মো. আল-ইমরান হোসেন (৯৩ ব্যাচ), ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ প্রমুখ। এসময় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের বিভিন্ন স্মৃতিচারন করেন। পরে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন করা হয়।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo