• লিড নিউজ
  • জাতীয়

দুই দিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২.৫ ডিগ্রি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ে দুই দিনের ব্যবধানে ২.৫ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। তবে তাপমাত্রা বাড়লেও উত্তরের হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আকাশ মেঘলা ও হালকা কুয়াশার কারণে দেখা মেলেনি সূর্যের।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার ৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গতকাল মঙ্গলবার ছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন সোমবার (২৯ জানুয়ারি) ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে সামনের দিকে শীত একটু বাড়তে পারে, তারপরে আবার কমবে।

এদিকে মৃদু শৈত্যপ্রবাহের কারণে আজও জেলাজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। বুধবার সকাল নয়টা পর্যন্ত জেলায় সূর্যের দেখা মেলেনি। টানা শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছে পঞ্চগড়ের মানুষ। সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। কনকনে শীত থেকে বাঁচতে অনেককে বাড়ির আঙিনা ও ফুটপাতসহ চায়ের দোকানের চুলায় শীত নিবারণ করতে দেখা গেছে।

তীব্র শীত ও টানা শৈত্যপ্রবাহের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ছয় জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগ...

image

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ

নিউজ ডেস্ক : রাষ্ট্র পরিচালনার প্রথম ৬ মাস অতিক্রম করেছে প্র...

image

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: উপদে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বিদ...

image

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় ক...

image

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন সম্ভব: প্...

নিউজ ডেস্ক : সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন...

  • company_logo