ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। এই বৈঠকে দ্বাদশ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে এবং ডেপুটি স্পিকার হিসাবে শামসুল হক টুকুকে মনোনীত করেছে।
জাতীয় সংসদের রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। দ্বাদশ জাতীয় সংসদের এটি প্রথম অধিবেশন এবং ২০২৪ সালেরও প্রথম অধিবেশন। সে অনুযায়ী অধিবেশনের প্রথম দিন মঙ্গলবার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের নিজ...
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানে...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্...
নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...
নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

মন্তব্য (০)