• লিড নিউজ
  • জাতীয়

১ লাখ ডলারসহ শাহজালাল বিমানবন্দরে দুই মার্কিন নাগরিক আটক

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লাখ ডলারসহ বাংলাদেশি বংশোদ্ভূত দুই আমেরিকান নাগরিককে আটক করা হয়েছে। অ্যানডোর্সমেন্ট ছাড়াই ডলার নেওয়ার চেষ্টা করেছিলেন তারা। শনিবার (২৭ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক ওই দুইজন শুক্রবার (২৬ জানুয়ারি) কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে (কিআর ৬৪১) যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) তল্লাশিতে তাদের সঙ্গে ১ লাখ ডলার থাকার বিষয়টি ধরা পড়ে। এই ডলার নেওয়ার বিষয়ে কোনো অনুমতি ছিল না তাদের।

দুই যাত্রীর পরিচয় প্রকাশ করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের নিজ...

image

এজলাসে বিচারককে হেয় করে কথা বলেন আখতারুজ্জামান

২

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানে...

image

সম্মেলনে মুনীরুজ্জামান বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্...

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্...

image

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআ...

৪

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...

image

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শ...

৫

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

  • company_logo