• অপরাধ ও দুর্নীতি

ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় ২০ বোতল ফেন্সিডিলসহ জেনারুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়নের মধ্যপারপুগী শিবগঞ্জ ডিগ্রী কলেজ এলাকা থেকে পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রাখিয়া ক্রয়-বিক্রয় করার সময় ২০ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতে নাতে আটক করা হয়।

এসময় শহিদুল ইসলাম (৩৫) নামে আরো একজন আসামি পালিয়ে যায়। এ ঘটনায় সদর থানার এসআই এহসানুল করিম বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করে।

আটককৃত জেনারুল ইসলাম (৩২) হরিপুর উপজেলার বনগাঁও তসিরপাড়া গ্রামের ফরিজ উদ্দীনের ছেলে। অপর আসামি এক‌ই উপজেলার বেলডাঙ্গী গ্রামের মৃত তসীর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৩৫)। তিনি পলাতক রয়েছেন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, ২০ বোতল ফেন্সিডিল সহ একজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় সদর থানায় দু’জনের নাম উল্লেখ করে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। জেনারুল আটক হলেও অপর আসামি শহিদুল ইসলাম পলাতক রয়েছে। তাকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় বিপুল অস্ত্র ও ট্যাপেন্টাডলসহ শীর্ষ মাদক কারব...

১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে বিপু...

image

বরুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

২

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ...

image

বগুড়ায় স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা, গ...

৩

বগুড়া প্রতিনিধি : কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের সময় স্লি...

image

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব...

image

বরুড়ায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ...

  • company_logo