• লিড নিউজ
  • জাতীয়

ঠান্ডায় কাপছে রংপুর, বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ৯ ডিগ্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ ঠান্ডায় কাপছে রংপুর,বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ ও কনকনে ঠান্ডা বাতাস।আবার তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে হলে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষনার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।তবে রংপর বিভাগের সব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে প্রবাহিত হচ্ছে।এ কারনে রংপুর বিভাগের ৮ জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কর্মসুচি বন্ধ ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার(২৪ জানুয়ারি)সকালে তীব্র শীতের কারণে রংপুর বিভাগের সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়,প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগ।

এই বিষয়ে রংপুর বিভাগের সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কর্মসুচি বন্ধের বিষয়টি জানান প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো:মুজাহিদুল ইসলাম।

তিনি জানান,রংপুর বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ এর ফলে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী বিভাগের সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষনা করা হয়েছে।তবে শীত ও ঠান্ডার তাপমাত্রা কমে গেলে আবারও যথারিতি নিয়মে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কর্মসুচি চালু করা হবে।আর শীতে গরম কাপড় পরে শিশুদের বাড়ীতে লেখাপড়া করা জন্য আহবান জানানো হয়।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে ভোর ৬টায় তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পত্র মোতাবেক ও রংপুর বিভাগের সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম  ও পাঠদান কর্মসুচি বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনায় জানায়,তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।

উল্লেখ্য,রংপুর জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানান আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান।আবহাওয়া অফিস  বলছেন আগামী দুই-এক দিন আরও তাপমাত্রা কমতে পারে।তবে ৮ ডিগ্রী সেলসিয়াসে তাপমাত্রা রংপুরে নামতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদ।অতিরিক্ত ঠান্ডা আর ঘনকুয়াশার ফলে বিপাকে পড়ছে শ্রমজীবি খেটে খাওয়া মানুষ।

রংপুর বিভাগের ৮ জেলার তাপমাত্রা-রংপুরে-৯ডিগ্রী,পঞ্চগড়ের তেতুলিয়ায় ৮ দশমিক ৬ ডিগ্রী,নীলফামারীর সৈয়দপুরে ৯ দশমিক ৪ ডিগ্রী,কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৪ডিগ্রী,দিনাজপুরে ৮ দশমিক ৩ ডিগ্রী,নীলফামারীর ডিমলায় ৯ ডিগ্রী,গাইবান্ধায়-৯ দশমিক ৭ডিগ্রী ও লালমনিরহাটে ৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস  তাপমাত্রা রের্কড করেছেন রংপুর আবহাওয়া অফিস।

রংপুর বিভাগের দিনাজপুর,কুড়িগ্রাম,নীলফামারী ও লালমনিরহাটের উপর দিয়ে মৃদু শৈত্য বয়ে যাচ্ছে।তিনি আরও জানান দুই এক থাকতে পারে এই মৃদু শৈত প্রবাহ।তবে আগামী ২৭ ও ২৮ তারিখের এ তাপমাত্র ৮ ডিগ্রী পর্যন্ত বয়ে যাওয়ার  সম্ভবনা মনে করছেন আবহাওয়া অফিস।

মন্তব্য (০)





image

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে বিস্ফোরক মন্তব্য...

নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় ‘কিচেন ক...

image

কালশি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ই...

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর-পল্লবী এলাকার কালশি বস্তিতে ভয়া...

image

কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: মৎস্য ও...

নিউজ ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আম...

image

সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ‘আগামী নির্বাচনে...

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম...

image

এক ঘণ্টার ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক

নিউজ ডেস্ক : রাজধানীতে মাত্র এক ঘণ্টার ভারি বৃষ্টিতেই বিভিন্...

  • company_logo