• লিড নিউজ
  • জাতীয়

মুক্তাগাছায় ট্রাকচাপায় মা-মেয়েসহ ৩ জন নিহত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের চাকায় পিস্ট হয়ে মা-মেয়েসহ ৩জন নিহত হয়েছেন। উপজেলার ভাবকীর মোড় এলাকার চেরুমন্ডলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার দুপুর ১ টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানকোন ইউনিয়নের বিনোদবাড়ী গ্রামের নজরুল ইসলামের শিশুকন্যা আদিবা(৩) এবং তার স্ত্রী হাসিনা (৪০) এবং দাওগাঁও ইউপির ঘোরশাইল গ্রামের অশ্বিণী চন্দ্র দাসের ছেলে মৃনাল চন্দ্র দাস (৬০)। সবাই মুক্তাগাছা উপজেলার স্থানীয় বাসিন্দা।

প্রত‍্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি খালি ট্রাক (টাঙ্গাইল-ট-০২-০৪৯২) উপজেলার ভাবকীর মোড়ের চেরুমন্ডল এলাকার নির্মাণাধীন কালভার্টের ডাইভারশনের কাছে পৌঁছনো মাত্র বিপরীত দিক থেকে ছুটে আসে একটি অটোরিকশাকে চাপা দেয়। 

এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুসহ তিন যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে অটোরিকশা চালক ও ২ যাত্রীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, মর্মান্তিক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং দুজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

মন্তব্য (০)





image

‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের নিজ...

image

এজলাসে বিচারককে হেয় করে কথা বলেন আখতারুজ্জামান

২

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানে...

image

সম্মেলনে মুনীরুজ্জামান বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্...

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্...

image

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআ...

৪

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...

image

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শ...

৫

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

  • company_logo