• জাতীয়

প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করবো: স্পিকার

  • জাতীয়

ফাইল ছবি

রংপুর ব্যুরো: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে আপনারা আমাদের ভোট দিয়েছেন।এবার আমরা আমাদের দায়িত্ব পালন করবো। তিনি বলেন,পীরগঞ্জের সর্বত্র উন্নয়ন প্রকল্পের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

তিনি আজ শুক্রবার পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ আওয়ামী লীগ  টুকুরিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত  উঠান বৈঠকে স্পিকারের সাথে এলাকাবাসীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।  

এ অনুষ্ঠানে স্পিকারকে ওই ইউপির চেয়ারম্যান  আতাউর রহমান মন্ডল ক্রেস্ট প্রদান করেন এবং টুকুরিয়া উচ্চ বিদ্যালয় ও হিন্দু আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। এর পূর্বে স্পিকার প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম মুজিবর রহমানের কবর জিয়ারত ও ফাতেহপাঠ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন সম্ভব হয়েছে আপনাদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের মাধ্যমে। এলাকার মা-বোনেরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট প্রদান করেছেন। তিনি বলেন, সংসারের কাজ ফেলে রেখে সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনারা ভালোবাসার সম্পর্ক তুলে ধরেছেন।

স্পিকার বলেন, আমরা আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছি তা আমরা বাস্তবায়ন করবো।এখন আমাদের কাজ করার সময়। তিনি বলেন, টুকুরিয়া ইউনিয়নসহ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, প্রয়োজনীয় রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মন্দির ও কবরস্থানের সংস্কার কাজ চলমান থাকবে। এলাকার চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে এসব বিষয় তালিকাভুক্ত করবেন।

এসময় স্পিকার পীরগঞ্জের ঐতিহ্যবাহী হাতিবান্ধা মাজার শরীফ জিয়ারত করেন ও মাজারে কর্তব্যরত খাদেম এর কাছ থেকে সার্বিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেন। 

এ অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মাজহারুল আলম মিলন,  রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকীর রনিসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরে তিনি ১৩ নম্বর ইউনিয়নের অবস্থিত ঐতিহ্যবাহী হাতীবান্ধা জামে মসজিদ,১২ নং মিঠিপুর ও ১০ নং সানেরহাট ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন।

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ছয় জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগ...

image

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ

নিউজ ডেস্ক : রাষ্ট্র পরিচালনার প্রথম ৬ মাস অতিক্রম করেছে প্র...

image

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: উপদে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বিদ...

image

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় ক...

image

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন সম্ভব: প্...

নিউজ ডেস্ক : সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন...

  • company_logo