• সমগ্র বাংলা

ঠাকুরগাঁও মুন্সি পাড়া বেলতলি এলাকায় ‘মাদক প্রতিরোধ কমিটি’ গঠন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর মুন্সি পাড়া এলাকায় 'মাদক মুক্ত প্রতিরোধ কমিটি'গঠন করা হয়েছে। রোববার রাতে জেলা শহরের পশ্চিম মুন্সি পাড়া বেলতলি প্রাঙ্গণে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে এই কমিটি গঠিত হয়।বেলতলি বাসিন্দার মোছাঃ  তাসলিমা তিসা সভাপতিত্বে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিম মুন্সি পাড়া বেললি এলাকার তিন শতাধিক বাসিন্দা।

সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাউয়ুম চৌধুরী,৭,৮,৯ নং কাউন্সিৱর দ্রৌপদী দেবী আগরওয়াল,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রানা খান,সাংবাদিক আব্দুল আউয়াল ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ ফরহাদ হোসেন, আতাউর রহমান, পারবিন সহ আরো বেশ কয়েকজন প্রবীন ব্যাক্তি। 

সভায় বক্তারা বলেন, সমাজে মাদক ছেয়ে গেছে। চুরি-ছিনতাই বেড়ে গেছে। এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় সমাজের শান্তি, শৃঙ্খলা বিনষ্ট হয়ে যাবে। প্রতিটি পরিবারের সন্তানদের খেয়াল রাখতে হবে, সন্তানরা কোথায় যায়, কাদেরে সঙ্গে মিশে। উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গড়ার বিষয়ে একমত পোষণ করেন এবং সকলে আন্তরিকতা ও সাহসিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে ৩০ বিশিষ্ট একটি কমিটি মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়।

মন্তব্য (০)





image

‎পঞ্চগড়ে এলজিইডির উদ‍্যোগে তিনটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

১

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়...

image

নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভ...

image

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় কপিল মন্...

image

চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন

৪

পাবনা প্রতিনিধিঃ “করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদ...

image

ফরিদপুরে প্রভাবশালীর অত্যাচার থেকে রক্ষা পেতে চায় গ্রামবাসী

৫

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় প্রভাবশালী আ: সালাম প্রামানিকের ...

  • company_logo