• সমগ্র বাংলা

লালমনিরহাটে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি::নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান - টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার বিকালে লালমনিরহাট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা রাশেদুল হক প্রধান।

লালমনিরহাট জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দিবসের আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান,১৫বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম,সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাইখুল আরিফিন,পৌর প্রশাসক আফরোজা খাতুন সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় পাওয়ার পয়েন্টের মাধ্যমে জেলার বিভিন্ন সূচকের সার্বিক পরিসংখ্যান তুলে ধরা হয়।

মন্তব্য (০)





image

‎ফরিদপুরে শিশুকে বলৎকারের অভিযোগে মক্তব শিক্ষকের ৭ বছরের ...

১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ১০ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ...

image

ঠাকুরগাঁওয়ে ওয়ারিশ সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযো...

২

ঠাকুরগাঁও প্রতিনিধি: একই পরিবারের সদস্যদের নিয়ে ইউনিয়ন পরিষদ...

image

টানা দুই দিন গোপালপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিক্যাল ক্যাম্প

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আন্তর্জাতিক ...

image

মালয়েশিয়া পাচারের চেষ্টা: টেকনাফে ৯ জনকে উদ্ধার করেছে বি...

৪

কক্সবাজার প্রতিনিধি: সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ...

image

শাহজালালে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

৫

‎নিউজ ডেস্কঃ  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে...

  • company_logo