ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় কপিল মন্ডল (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (০৮ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কপিল মন্ডল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাঘাদীয়া গ্রামের কালিপদ মন্ডলের ছেলে।
হাইওয়ে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাজার সদাই শেষে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন কপিল মন্ডল। পথিমধ্যে বাবলাতলা সুরু ব্রিজ অতিক্রমের সময় ভাঙ্গাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আয়েশা আক্তার জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল রানা জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পাবনা প্রতিনিধিঃ “করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদ...
ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় প্রভাবশালী আ: সালাম প্রামানিকের ...
লালমনিরহাট প্রতিনিধি: সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্...
দিনাজপুর প্রতিনিধি : যাত্রী পরিবহন সেবায় ভারত থেকে আমদানিকৃত...
লালমনিরহাট প্রতিনিধি::নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান - টেক...

মন্তব্য (০)