• সমগ্র বাংলা

এলাকায় ফিরেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌছে দিলেন এমপি সুমন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৬ আসনের নবনির্বাচিত এমপি হিসেবে শপথ গ্রহণ শেষে এ্যাড. ওমর ফারুক সমুন এলাকায় ফিরেই ঘুরে ঘুরে ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। তিনি গতকাল রবিবার রাতে আত্রাই ও রাণীনগর রেল স্টেশনে থাকা ছিন্নমূল শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

এসময় এমপি পত্নী ছড়া, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা আবু ওবায়েদসহ কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় এমপি সুমন বলেন আমি এমপি  মানেই এই অঞ্চলের মানুষের সেবক দায়িত্ব আমার কাঁধে। তাই চলমান এই প্রচন্ড শীতে যেন আমার এলাকার শীতার্ত মানুষরা শীতে কষ্টে না থাকে তার জন্য আমি সাধ্যমতো চেস্টা করে যাবো।

এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর সকল সেবা এই অঞ্চলের প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌছে দিতে আমি বদ্ধপরিকর। আমি সবার সার্বিক সহযোগিতা নিয়ে এই আসনটিকে সত্যিকারের স্মার্ট আসন হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়া প্রাপ্ততা অনুসারে প্রতিটি মানুষের কাছে সরকারের প্রতিটি সেবাকে হয়রানী ছাড়াই পৌছে দিতে চাই। আগামীতেও আমার এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

মন্তব্য (০)





image

‎পঞ্চগড়ে এলজিইডির উদ‍্যোগে তিনটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

১

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়...

image

নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভ...

image

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় কপিল মন্...

image

চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন

৪

পাবনা প্রতিনিধিঃ “করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদ...

image

ফরিদপুরে প্রভাবশালীর অত্যাচার থেকে রক্ষা পেতে চায় গ্রামবাসী

৫

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় প্রভাবশালী আ: সালাম প্রামানিকের ...

  • company_logo