• লিড নিউজ
  • জাতীয়

আড়াই মাস পর কেন্দ্রীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ নিল বিএনপি নেতাকর্মীরা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আড়াই মাস পর কেন্দ্রীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ নিল বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি নেতাকর্মীরা তারা ভেঙে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবস্থান করছেন। তার নেতৃত্বেই তালা ভাঙে নেতাকর্মীরা। অফিসে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। 

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর থেকে ২ মাস ১৩ দিন বন্ধ ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। দ্বাদশ নির্বাচনের তফসিল থেকে শুরু করে ভোট শেষ হলেও এই কার্যালয়টি বন্ধ ছিল।

৭৪ দিন পর আজ খুলেছে নয়াপল্টনে বিএনপির কার্যালয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত প্রহসনের নির্বাচন বিষয়ে আজ বেলা ৩ টা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান। 

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন কাকরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘাত হয় বিএনপির নেতাকর্মীদের। এর ঘণ্টা দুয়েকের মধ্যে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সংঘর্ষ চললেও মঞ্চ থেকে হরতাল ঘোষণা দিয়ে স্থল ত্যাগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সেদিন রাতেও বিএনপি কার্যালয়ে একাধিক নেতাকর্মী ও নিরাপত্তা কর্মী ছিলেন। তবে ২৯ অক্টোরর ভোর থেকেই বিএনপি কার্যালয়ের ফটকে তালা ঝুলতে দেখা যায়। সকাল থেকে কার্যালয়ের সামনের অংশে ‘ক্রাইম সিন’ লেখা হলুদ টেপ দিয়ে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। দুদিন ধরে আলামত সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনী। দুইদিন পর দেয়া হয় কাটাতারের বেড়া। তফসিল ঘোষণার পরদিন তাও সরিয়ে নেওয়া হয়। 

মন্তব্য (০)





image

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানে...

image

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহ...

image

হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারীদের দুঃসংবাদ দিল ড...

৩

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা আনা, শব্দদূষণ নি...

image

সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ...

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মু...

image

উন্নয়ন থমকে যাবে, বাংলাদেশকে সতর্ক করল বিশ্বব্যাংক

৫

নিউজ ডেস্কঃ কম রাজস্ব আদায়, বাড়তি অনুন্নয়ন ব্যয় আর ...

  • company_logo