• লিড নিউজ
  • সমগ্র বাংলা

'সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও সরকার কথা রাখেনি'

  • Lead News
  • সমগ্র বাংলা

ফাইল ছবি

রংপুর ব্যুরোঃ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও সরকার কথা রাখেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ(জিএম)কাদের।সোমবার সকালে রংপুর নগরীর স্কাই ভিউ ভবনে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন,‘নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে আমরা ভোটে অংশ নিয়ে ছিলাম।সরকার আমাদের যে কথা দিয়েছিলেন, সেই কথা রাখেননি।জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন হয়েছে। সরকার যেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চেয়েছে, সেখানে সুষ্ঠু করেছে।আর যেখানে তাদের লোকজনকে জেতাতে চেয়েছে, সেখানে তারা আমাদের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ও জোর করে সিল মেরে হারিয়ে দিয়েছে। সার্বিকভাবে নির্বাচন ভালো হয়নি। আমাদের বিশ্বাস এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না।

গতকাল রোববার(৭জানুয়ারি)রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এই আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ(জিএম)কাদের(লাঙ্গল)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ সদর আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের(জিএম কাদের)।তার নিকতম আলোচিত স্বতন্ত্র প্রার্থী ছিলেন তৃতীয় লিঙ্গের ঈগল প্রতীকের আনোয়ারা ইসলাম রানীকে ৫৮ হাজার ৫৪২ ভোটে হারালেন তিনি। তবে এর আগে আলোচিত স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী বলেছেন লক্ষাধিক ভোটে হারাবেন জাপাকে।সেই স্বপ্ন পুরুন করতে পেলেন না রানী।তিনি বলেন ভোট অনেক পেয়েছেন এর পর তাকে অনেক কেন্দ্রে তার ভোট পাওয়ার মত পরিবেশ সৃষ্টি করতে পারেনি। চেষ্টা করেছেন ভোটাদের প্রতি খুশি বলে জানান রানী।

আনোয়ারা ইসলাম রানী বলেন আমি ভোটারদের প্রতি ধন্যবাদ জানাই তারা আমাকে অনেক ভোট দিয়েছেন।কৃর্তঙ্গতা প্রকাশ করছি।তবে সব কেন্দ্রে পুলিং এজেন্ট দিয়েছিলাম তারা সঠিক ভাবে দায়িত্ব পালন করেনি। এর পরও আমার কোন অভিযোগ নেই।আমি পরাজয় মেনে নিয়েছি।সুষ্টু অবাধ নিরোপক্ষ নির্বাচন হয়েছে। জাপার জেলার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা জানান,রংপুর বাসি জাপার চেয়ারম্যানকে বিপুল ভোটে নির্বাচিত করছেন।ভোটার প্রতি খুশি দলের চেয়ারম্যান।তবে সব অন্য আসনগুলোতে হারালেই সেই আসনগুলো জাতীয় পাটির ভোটার আছে।অন্য আসনের প্রার্থীরা ভোটারদের মনজয় করতে পারিনি,সে কারনে পরাজয় করছে।

রংপুর-৩ সদর আসনে মোট ১৭৫টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী জিএম কাদের লাঙ্গল প্রতীকে ভোট ৮১ হাজার ৮৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।তার নিকতম প্রতিদ্বন্দি আলোচিত স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের ঈগল প্রতীকের আনোয়ারা ইসলাম রানী পেয়েছেন ২৩ হাজার ৩২৬ ভোট। জি এম কাদের সাবেক মন্ত্রী ছিলেন।তিনি সপ্তম,অষ্টম, নবম ও একাদশ জাতীয় নির্বাচনে জয়লাভ
করে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।এ ছাড়া,জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।

জিএম কাদের লালমনিরহাট-৩আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে তিনি রংপুর-৩ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।২০০৮ সালে নবম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় লালমনিরহাট-৩ আসন থেকে নির্বাচন করে জয়ী হন।তবে, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হন।

রংপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র দুইজন।১৭৫ কেন্দ্রে এবং ১০১৬ ভোটকক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্য,রংপুর-৩ সদর আসনে সংসদ সদস্য হতে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।সমঝোতার কারণে আওয়ামী লীগের প্রার্থী তুষার কান্তি মন্ডল প্রার্থিতা প্রত্যাহার করে নেন।জিএম কাদের ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু,বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)সহিদুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম।

মন্তব্য (০)





image

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্...

image

টেকনাফে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজার  প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়...

image

দিনাজপুরে পুনর্ভবা নদীতে তলিয়ে ২ জনের প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পুনর্ভবা নদীতে গোসলের সময় তলি...

image

নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা...

কক্সবাজার প্রতিনিধি : নাফ নদীতে বিশেষ  অভিযান চালিয়ে ১ ...

image

সার সংকট নিরসনের দাবিতে দিনাজপুরে কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরসহ সারাদেশে রাসায়নিক  সার ...

  • company_logo