• সমগ্র বাংলা

কুুড়িগ্রামের ৪টি আসনের ফলাফল ঘোষনা, দুই আসনে আ.লীগ জয়ী 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ৪টি নির্বাচনী আসনের মধ্যে বে-সরকারি ফলাফলে দুটি আসনে আওয়ামী লীগের নৌকা মার্কা, একটিতে জাতীয় পার্টির লাঙ্গল মার্কা এবং একটি আসনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা বিজয়ী হয়েছে। রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ রোববার(৭ জানুয়ারি) রাতে কন্ট্রোল রুম থেকে এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে জানা যায়, কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে ২৮ হাজার ২৬৭ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী এ কে এম মোস্তাফিজুর রহমান লাঙ্গল মার্কা। তার প্রাপ্ত ভোট ৮৮ হাজার ২৩ ভোট। তার নিকটতম প্রার্থী জাকের পার্টির মো: আবদুল হাই গোলাপফুল মার্কা পেয়েছেন ৫৯ হাজার ৭৫৬ ভোট।

কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে ৫৫ হাজার ১৭৫ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ডাঃ হামিদুল হক খন্দকার ট্রাক মার্কা। তার প্রাপ্ত ভোট এক লাখ ২ হাজার ১২০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ লাঙ্গল মার্কা নিয়ে পেয়েছেন ৪৬ হাজার৯৪৫ ভোট। 

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ২০ হাজার ৮৯ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা নৌকা মার্কা। তারপ্রাপ্ত ভোট ৫৪ হাজার ৪৪৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ডাঃ আক্কাছ আলী সরকার ট্রাক মার্কা নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৩৬০ ভোট। 

কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে ৭৩ হাজার ৯৭৪ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের তরুণ প্রার্থী অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ নৌকা মার্কা নিয়ে। তার প্রাপ্ত ভোট ৮৬ হাজার ৬৫৮। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ মজিবুর রহমান বঙ্গবাসী ঈগল মার্কা। তার প্রাপ্ত ভোট ১২ হাজার ৬৮৪।

মন্তব্য (০)





image

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্...

image

টেকনাফে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজার  প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়...

image

দিনাজপুরে পুনর্ভবা নদীতে তলিয়ে ২ জনের প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পুনর্ভবা নদীতে গোসলের সময় তলি...

image

নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা...

কক্সবাজার প্রতিনিধি : নাফ নদীতে বিশেষ  অভিযান চালিয়ে ১ ...

image

সার সংকট নিরসনের দাবিতে দিনাজপুরে কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরসহ সারাদেশে রাসায়নিক  সার ...

  • company_logo