• লিড নিউজ
  • জাতীয়

পাবনায় গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ৩

  • Lead News
  • জাতীয়

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় তিনজন আহত হয়েছে। আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  শনিবার (০৬ জানুয়ারি) ভোররাতে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাবনার চাটমোহর উপজেলার মির্জাপুর গ্রামের গোলাপ হোসেনের বাড়ি থেকে ২টি গরু চুরি করে নৌকাযোগে গুমানী নদী পথে পালাচ্ছিলেন চোরের দল।

এ সময় স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে চোর চক্রের সদস্যদের ধাওয়া দেয়। চোর চক্রের সদস্যরা নৌকা থেকে গরুগুলো ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পথে ভাঙ্গুড়ার বেতুয়ান ঘাটে চোর সদস্যের তিনজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। চোর চক্রের ধারালো অস্ত্রাঘাতে স্থানীয় তিন যুবক আহত হয়। তাদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে 

ভাঙ্গাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঘটনাস্থল থেকে দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনজনের নিহত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের নিজ...

image

এজলাসে বিচারককে হেয় করে কথা বলেন আখতারুজ্জামান

২

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানে...

image

সম্মেলনে মুনীরুজ্জামান বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্...

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্...

image

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআ...

৪

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...

image

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শ...

৫

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

  • company_logo