• বিনোদন

নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ফওয়াদ-মাহিরার পাকিস্তানি সিরিজ, ভারতীয় চলচ্চিত্রকর্মীদের হুঁশিয়ারি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম ওয়েব সিরিজ মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে অভিনয় করেছেন ফওয়াদ খান, মাহিরা খান-সহ একাধিক পাকিস্তানি তারকা। কিন্তু সেই সিরিজ ঘিরে ভারতে বিতর্ক ক্রমশ বাড়ছে। এবার তো সরাসরি নেটফ্লিক্সকে হুঁশিয়ারি দিল ভারতীয় চলচ্চিত্রকর্মীদের সংগঠন ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’। ভারতে পাকিস্তানি সিরিজের সম্প্রচার বন্ধ না হলে দেশজুড়ে নেটফ্লিক্সের সমস্ত শুটিং বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

নেটফ্লিক্সের আসন্ন পাকিস্তানি সিরিজ়ের নাম ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’। আগামী ৪ ডিসেম্বর সিরিজটির মুক্তি পাওয়ার কথা। কিন্তু ভারতে এই সিরিজের সম্প্রচার নিয়ে আপত্তি উঠেছে বিভিন্ন মহলে। এর আগে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নেটফ্লিক্সকে পাকিস্তানি বিষয়বস্তু সম্প্রচার না করার বিষয়ে তাদের আগের অবস্থান মনে করিয়ে দিয়েছে।

সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এফডব্লিউআইসিই-এর সভাপতি বি এন তিওয়ারী জানিয়েছেন, নেটফ্লিক্স যদি পাকিস্তানি সিরিজটির সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে না আসে, তা হলে ওই ওটিটি প্ল্যাটফর্মের সমস্ত ভারতীয় প্রযোজনার কাজ থেকে সংগঠনের সদস্যদের সরিয়ে নেওয়া হবে।

তার দাবি, ২০২৫ সালে ভারত সরকারের সঙ্গে একটি সমঝোতায় এসেছিল নেটফ্লিক্স। সেই অনুযায়ী, ভারতের নীতি বা জাতীয় স্বার্থের পরিপন্থি কোনো বিষয়বস্তু সম্প্রচার না করার আশ্বাস দিয়েছিল নেটফ্লিক্স। কিন্তু তারপরেও পাকিস্তানি সিরিজের প্রচার শুরু হওয়ায় ক্ষুব্ধ সংগঠন।

তার কথায়, নেটফ্লিক্স আমেরিকা থেকে পরিচালিত হয়। সম্প্রচারও সেখান থেকেই করা হয়। অন্যথায় ভারতের কোনো প্রান্ত থেকে এই কাজ হলে এত দিনে তা বন্ধ করে দেওয়া যেত।

এফডব্লিউআইসিই সভাপতি আরও বলেন, ‘নেটফ্লিক্স এত দিন আমাদের সুনজরে ছিল। কিন্তু তারা যদি এই সিদ্ধান্ত না বদলায়, তা হলে দেশের যে প্রান্তেই তাদের শুটিং চলুক না কেন, আমরা আমাদের কর্মীদের সেখান থেকে সরিয়ে নেব। ফলে প্রতিটি জায়গাতেই শুটিং বন্ধ হয়ে যাবে।’

তার দাবি, চলচ্চিত্র ও বিনোদনজগতের প্রায় ৯৫ শতাংশ কর্মী, কলাকুশলী ও শিল্পীর প্রতিনিধিত্ব করে এফডব্লিউআইসিই। বিভিন্ন ইউনিয়ন মিলিয়ে সংগঠনের সদস্যসংখ্যা প্রায় পাঁচ লাখ। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সিরিজটির ভারতে সম্প্রচার বন্ধ করার বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছিল এই সংগঠন।

এই বিতর্কে ইতোমধ্যেই হস্তক্ষেপ করেছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২৫ সালের ৮ মে জারি করা নির্দেশিকার কথা নেটফ্লিক্সকে মনে করিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানে তৈরি কোনো ছবি বা সিরিজ যাতে ভারতে সম্প্রচারিত না হয়, সে বিষয়ে আগের অবস্থান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৫ সালের জুন মাসে নেটফ্লিক্স ভারতকে জানিয়েছিল, ভারতে তাদের দর্শক পাকিস্তানে তৈরি কোনো ছবি বা সিরিজ দেখতে পাবে না। এবার সেই প্রতিশ্রুতি মেনে চলার কথা ফের মনে করিয়ে দিয়েছে কেন্দ্র।

উল্লেখ্য, ফরহাত ইশতিয়াকের লেখা ২০১৩ সালে প্রকাশিত জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’। সিরিজ়টির পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন মোমিনা দুরেইদ। তিন প্রজন্মের ছয়টি জটিল প্রেমের গল্প উঠে আসবে এই সিরিজে। অভিনয় করেছেন পাকিস্তানের একঝাঁক তারকা। ফওয়াদ, মাহিরা ছাড়াও অভিনয়ে রয়েছেন সনম সঈদ, অহদ র়জ়া মীর, ইকরা অজীজ, হানিয়া আমির এবং হমজা অলী অব্বাসী।

মন্তব্য (০)





image

‎বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজী শুভর গান, মুক্তি ...

১

নিউজ ডেস্কঃ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের মুকুলের মতো। ত...

image

‎ঈদে বড় পর্দায় ফিরছে মোশাররফ করিম-শিমু জুটি, সঙ্গে দীঘি

২

বিনোদন ডেস্ক: পারিবারিক ভ্রমণ, আনন্দ, আবেগ আর নানা মজার ঘটনা...

image

‎জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর...

৩

বিনোদন ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক ...

image

আজ মিমির বাগদান ও আইনি বিয়ে, অনুষ্ঠানে থাকছেন শোবিজের যারা

৪

বিনোদন ডেস্ক : বিয়ে নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন টালিউড অ...

image

আমি দেখেছি সে কতো পরিশ্রমী: দীপিকা প্রসঙ্গে করণ

৫

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর ...

  • company_logo