• বিনোদন

‎বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজী শুভর গান, মুক্তি পাবে ১ ডিসেম্বর ‎

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের মুকুলের মতো। তাদের ফুল হয়ে ফোটা বা বিকাশের ক্ষেত্রে প্রয়োজন সবার সর্বোচ্চ সহযোগিতা। এদের প্রতি যত্ন, ভালোবাসা ও সচেতনতার বার্তা নিয়ে নতুন একটি গান করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ।
‎
‎নতুন এই গানের শিরোনাম ‘সে আমার সন্তান’। কথা লিখেছেন জাকিউল হাই দিপু। ‘সে আমার সন্তান’ সুর করেছেন কাজী শুভ এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজিব।
‎
‎আগামী ১ ডিসেম্বর কাজী শুভর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে বলে শিল্পী জানিয়েছেন।
‎
‎এ প্রসঙ্গে কাজী শুভ বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের জীবনেরই অংশ। এ ভাবনা থেকেই গানটি তৈরি করেছি। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসকে (৩ ডিসেম্বর) সামনে রেখে ১ ডিসেম্বর ‘সে আমার সন্তান’ মুক্তি দেওয়া হবে। মুক্তি পাবে আমার নিজস্ব অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
‎
‎তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও আন্তরিকতা আমাদের সবার দায়িত্ব। আশা করি, এটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ জাগিয়ে তুলবে।
‎
‎উল্লেখ্য, দীর্ঘ ৯ বছর পর সম্প্রতি কাজী শুভ প্রকাশ করেছেন তার নতুন একক অ্যালবাম ‘কেউ বুঝলো না’। নয়টি গান নিয়ে অ্যালবামটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
‎
‎এই শিল্পীর আরও ৫টি অ্যালবামের নাম– ‘সাদামাটা’ (২০০৯), ‘সাদামাটা টু’ (২০১২), ‘সাদামাটা থ্রি’ (২০১৪), ‘দাগা’ (২০১৬) ও ‘মায়ার আগুন’ (২০১৬)।
‎
‎‘সোনা বউ’, ‘মন পাঁজরে’, ‘ভুলিয়া না যাইয়ো’, ‘এতো কাছে’সহ কাজী শুভর গাওয়া বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

মন্তব্য (০)





image

‎ঈদে বড় পর্দায় ফিরছে মোশাররফ করিম-শিমু জুটি, সঙ্গে দীঘি

১

বিনোদন ডেস্ক: পারিবারিক ভ্রমণ, আনন্দ, আবেগ আর নানা মজার ঘটনা...

image

‎জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর...

২

বিনোদন ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক ...

image

আজ মিমির বাগদান ও আইনি বিয়ে, অনুষ্ঠানে থাকছেন শোবিজের যারা

৩

বিনোদন ডেস্ক : বিয়ে নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন টালিউড অ...

image

আমি দেখেছি সে কতো পরিশ্রমী: দীপিকা প্রসঙ্গে করণ

৪

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর ...

image

মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

৫

‎বিনোদন ডেস্ক: চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আ...

  • company_logo