• আন্তর্জাতিক

পারস্পরিক ভিসা ব্যবস্থা বাতিলে সম্মত মিশর ও ইরাক

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মিশর ও ইরাকের নাগরিকদের মধ্যে পারস্পরিক ভিসা ব্যবস্থা বাতিলের বিষয়ে সম্মত হয়েছে দেশ দুটি। সোমবার (২৩ নভেম্বর) মিশরের রাজধানী কায়রোর ইত্তিহাদিয়া প্রাসাদে মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি।

সংবাদ সম্মেলনে ইরাকি প্রধানমন্ত্রী বলেন, আমরা মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে ইরাক ও মিশরের মধ্যকার ভিসা বাধ্যবাধকতা তুলে নেওয়ার বিষয়ে একমত হয়েছি। তবে এই সিদ্ধান্ত ঠিক কবে থেকে কার্যকর হবে কিংবা এর বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে কায়রোর ইত্তিহাদিয়া প্রাসাদে দুই নেতার মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের পাশাপাশি সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই আলী আল-জাইদির প্রথম মিসর সফর। মূলত মিশর-ইরাক যৌথ উচ্চ কমিটির চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে তাঁর এই সফর অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

 

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo