ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: চীনের মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো যাচ্ছেন কোনো বিদেশি নভোচারী। এ অভিযানে পাকিস্তানের ৪০ বছর বয়সী নভোচারী মুহাম্মদ জিশান আলী চীনের দুই নভোচারীর সঙ্গে অংশ নেবেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চীনের সংবাদমাধ্যম জানায়, বুধবার (২৫ নভেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানটি উৎক্ষেপণের কথা রয়েছে। অভিযানে পাকিস্তানি নভোচারীর সঙ্গে থাকবেন চীনের তাং হংবো ও উ ই।
মহাকাশ স্টেশনে অবস্থানকালে জিশান আলী জীবপ্রযুক্তি ও উপকরণবিষয়ক চারটি বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। চীন ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হওয়া চুক্তির অংশ হিসেবে এই যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। স্বল্পমেয়াদি অভিযান শেষে তিনি ‘শেনঝৌ-২৩’ মহাকাশযানে পৃথিবীতে ফিরবেন।
নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...
নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...
আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...
আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...
নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

মন্তব্য (০)