ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা দিয়ে রাজধানী ঢাকায় মোটরসাইকেল র্যালি আয়োজন আজ মঙ্গলবার করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র্যালিটি শুরু হবে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপি ঢাকা মহানগর উত্তর এ কর্মসূচির কথা জানায়।
র্যালিতে উপস্থিত থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও কর্মসূচিতে অংশ নেবেন।
মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে শুরু হওয়া র্যালিটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১৪ নম্বরে গিয়ে শেষ হবে।
নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...
নিউজ ডেস্কঃ বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...
নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

মন্তব্য (০)