• আন্তর্জাতিক

পুতিনকে গ্রেফতার না করায় আইসিসি ছাড়ছে তাজিকিস্তান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার নির্দেশ কার্যকর না করায় দেশটির বিরুদ্ধে আইসিসির অসন্তোষের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হলো। একই সময়ে যুক্তরাষ্ট্রও বিভিন্ন দেশকে আদালতটি থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে চাপ সৃষ্টি করছে।

সোমবার (২৩ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তাজিকিস্তান আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে আইসিসি প্রতিষ্ঠার ভিত্তি রোম সংবিধি থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছে। দেশটির এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসির পরিচালনা পর্ষদ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গত জুলাইয়ে বিভিন্ন দেশকে আইসিসি ছাড়ার আহ্বান জানানোর পর এ নিয়ে চতুর্থ দেশ হিসেবে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করল তাজিকিস্তান। এর আগে ভেনেজুয়েলা, চাদ এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু একই পদক্ষেপ নিয়েছে। তাজিকিস্তানের প্রত্যাহারের সিদ্ধান্ত ২০২৭ সালের ২০ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

আইসিসি গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের অপরাধের বিচার করে। কোনো দেশের নিজস্ব বিচারব্যবস্থা এসব অপরাধের বিচার করতে অনিচ্ছুক বা অক্ষম হলে আদালতটি হস্তক্ষেপ করতে পারে।

২০২৪ সালে গাজায় কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। তবে এখনো তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

এদিকে, ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এবং আফগানিস্তানে মার্কিন বাহিনীর কর্মকাণ্ড নিয়ে আইসিসির আগের তদন্তের প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন আদালতের বিচারক ও কৌঁসুলিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

গত জুলাইয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আইসিসির কার্যক্রম অকার্যকর করে দেওয়ার উদ্যোগ নেবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য আদালতটিকে হুমকি হিসেবে উল্লেখ করে প্রশাসন একে ‘বৈশ্বিক আমলাতন্ত্রের’ প্রয়োগকারী সংস্থা বলেও সমালোচনা করে।

তাজিকিস্তানের আইসিসি ছাড়ার সিদ্ধান্তের পেছনে পুতিনকে গ্রেফতার না করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। গত মার্চে আইসিসি জানায়, ২০২৫ সালে পুতিনের তাজিকিস্তান সফরের সময় তাকে গ্রেপ্তারের অনুরোধ কার্যকর করতে ব্যর্থ হয়েছে দেশটি। ইউক্রেনে কথিত যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এর আগে ২০২৫ সালে বুরকিনা ফাসো, মালি ও নাইজারও আইসিসি ছাড়ার ঘোষণা দেয়। আদালতটিকে ‘নব্য ঔপনিবেশিক দমন-পীড়নের’ হাতিয়ার হিসেবে আখ্যা দিয়ে দেশগুলো যৌথভাবে এই সিদ্ধান্তের কথা জানায়। গত জুনে তারা জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের বিষয়টি অবহিত করে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রচারাভিযান শুরুর আগেই দেশগুলো এ সিদ্ধান্ত নিয়েছিল।

বর্তমানে আইসিসির সদস্যদেশ ১২৫টি। প্রত্যাহারের প্রক্রিয়ায় থাকা সাতটি দেশ এখনো আনুষ্ঠানিকভাবে সদস্যপদ হারায়নি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইসরাইল ও ভারত আইসিসির সদস্য নয়।

 

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo